টাইগার ক্যারাভ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন ও বাঘ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে বাঘসদৃশ বাস টাইগার ক্যারাভ্যান গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে গেছে। গতকাল সকাল ১০টা থেকে শুরু করে দিনব্যাপী ক্যাম্পাসের মুরাদ চত্বর ও পরিবহন চত্বরে পথনাটক প্রদর্শন, কুইজ এবং মন্তব্য সংগ্রহের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে বাঘ সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ১১ ফেব্রুয়ারি শুরু হওয়া এ প্রচারণা দুই বছর চলবে। ক্যারাভ্যানটি দেশের ১০০টি স্থান ঘুরবে। বন বিভাগ ও যুক্তরাষ্ট্রের সংস্থা ইউএসএআইডির উদ্যোগে বেসরকারি সংস্থা ওয়াইল্ড টিম এ প্রচারাভিযান বাস্তবায়ন করছে।