টাইগার শার্ক-২ অনুশীলন সমাপ্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের যৌথ সামরিক অনুশীলন- ‘টাইগার শার্ক-২’ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। জালালাবাদ ক্যান্টনমেন্টে অনুশীলনের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম প্যারা-কমান্ডো ব্যাটালিয়নের সৈন্যরা এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সদস্যরা ওই অনুশীলনে সন্ত্রাস দমন, গুলি ছুড়ে লক্ষ্যভেদ করা ও নগর অঞ্চলে অভিযান পরিচালনার ওপর বিশেষ প্রশিক্ষণে অংশ নেন। বিজ্ঞপ্তি।