টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন ম্যাচের ওডিআই সিরিজে সফররত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসের।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে গতকাল রাতে সিরিজের তৃতীয় ম্যাচে টাইগাররা জিম্বাবুয়েকে ৬১ রানে হারিয়ে হোয়াইটওয়াশ করে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী এ সাফল্যের জন্য জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ড কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান।
বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।