টাইম স্কেল বহাল রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখার দাবি জানিয়েছেন খুলনা অঞ্চলের বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
গত শনিবার খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন। তিনি বলেন, সচিব কমিটির সুপারিশে কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর প্রস্তাব বৈষম্যমূলক। চাকরিতে নতুন যাঁরা যোগ দেবেন তাঁরা সুবিধা পেলেও ১৪ বছর ধরে যাঁরা সহকারী শিক্ষক পদে চাকরি করছেন তাঁরা নানা বঞ্চনার শিকার হবেন।