টাইম স্কেলসহ বিভিন্ন দাবিতে শিক্ষকদের আন্দোলন কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি কলেজশিক্ষকদের টাইম স্কেল না দেওয়ায় আগামী ১ জানুয়ারি থেকে কলেজে ধর্মঘট পালন করবে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। পূর্বঘোষিত এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা ঢাকা থেকে খুলনা অভিমুখে বিভিন্ন জেলায় পথসভা কর্মসূচি পালন করেছে।দুই দিনের এই কর্মসূচির শেষ দিনে গতকাল শনিবার টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ায় পথসভা অনুষ্ঠিত হয়েছে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এসব পথসভায় সংগঠনের চেয়ারম্যান মো. সেলিম ১ জানুয়ারি থেকে কলেজে ধর্মঘট পালন করার জন্য জেলা নেতাদের প্রতি আহ্বান জানান।গত বছরের নভেম্বর থেকে শিক্ষকদের টাইম স্কেল দেওয়া হলেও জটিলতার কারণ দেখিয়ে দুই মাস পর গত জানুয়ারি থেকে তা স্থগিত রাখা হয়েছে।