টাইম স্কেলের দাবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চ মাসের বেতনের সঙ্গে বেসরকারি শিক্ষকদের স্থগিত রাখা টাইম স্কেল দেওয়াসহ কয়েকটি দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ (বিপিসি)। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কালো ব্যাজ ধারণ করা। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার ও আজ প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সমাবেশ ও আন্দোলন প্রস্তুতি কমিটি গঠন করা হবে। ২৭ মার্চের মধ্যে বিভাগ, জেলা ও প্রতিষ্ঠানের কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে বলা হয়েছে। গত বুধবার কলেজ শিক্ষক সমিতির অস্থায়ী কার্যালয় মিরপুর কলেজে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।