টাইমসের বর্ষসেরার তালিকা দেখে চোখ কপালে উঠবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে যাচ্ছে টাইমস ম্যাগাজিন। এরই মধ্যে প্রকাশ পেয়ে গেছে অনেকের নাম। তালিকায় প্রথম আটে এমন একজনের নাম আছে, যা দেখে অনেকেরই চোখ কপালে ওঠার কথা। আর ওই নামটি ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাসী হামলার দায় স্বীকার করা জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল বাগদাদির।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, টাইমস ম্যাগাজিন বর্ষসেরার তালিকা ‘পারসন অব দ্য ইয়ার’ প্রকাশ করবে কয়েক দিনের মধ্যেই। তালিকার প্রথম আটে আছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প এবং আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি। এতে আরও আছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতের রিলায়েন্স ইনস্যুরেন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি, গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এবং অলিম্পিকে সোনা জয়ী ব্রুস জেনারের মতো ব্যক্তিত্বরা।
চূড়ান্ত বাছাই পর্বে অনেক বিশ্ব ব্যক্তিত্বকে পেছনে ফেলে কীভাবে প্রথম আটজনের তালিকায় জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান বাগদাদি ঢুকে পড়লেন—তাই প্রশ্ন সবার। এ ব্যাপারে টাইমসের যুক্তি: সিরিয়া ও ইরাকে নিজস্ব খেলাফত ঘোষণা করে তাঁর অনুসারীদের উদ্বুদ্ধ করা এবং তিউনিসিয়া ও ফ্রান্সের মতো দেশে সফল সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় ব্যাপক প্রভাবের কারণেই এই তালিকায় ঢুকে পড়েছেন বাগদাদি।