প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট মহানগর এলাকায় চলাচলকারী ‘টাউন বাস’ পরিবহনের একটি বাস খাদে পড়ে ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার পুরাতন থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নগরের কোর্ট পয়েন্ট থেকে বাসটি যাত্রী নিয়ে মোগলাবাজারের হাজীগঞ্জ যাচ্ছিল। হঠাৎ এটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে গিয়ে পড়ে। আশপাশের লোকজন ছুটে গিয়ে বাস থেকে যাত্রীদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের মধ্যে স্কুলশিক্ষক শাহ ফারুক, শিউলি দত্ত, মুক্তিসেন সামন্তকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।