প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পূর্ব ষোলশহর এলাকার ওমর আলী মাতুব্বর রোডে একটি ছয়তলা ভবনের ওপরে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের একটি টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, সকাল সোয়া সাতটায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে নগরের চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভে। আগুনে কেউ হতাহত হননি। আগুনে টাওয়ারের দুটি শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, ৪৮টি ব্যাটারিসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।