টাকা আত্মসাতের অভিযোগ প্রত্যাহার করেছেন গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্রণী ব্যাংক লিমিটেডের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ শাখার সিসি (পণ্য ঋণ) গ্রাহকের হিসাব থেকে ভুয়া স্বাক্ষর ও চেক জালিয়াতির মাধ্যমে ওই শাখার তিন কর্মকর্তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগটি প্রত্যাহার করেছেন অভিযোগকারী।
অগ্রণী ব্যাংক লিমিটেড পীরগঞ্জ শাখার সিসি গ্রাহক মো. আলতাফ উদ্দীন চৌধুরী পীরগঞ্জ শাখা ব্যবস্থাপকসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে ওই অভিযোগ করেছিলেন। তিনি গত ১৯ ফেব্রুয়ারি রংপুরে বাংলাদেশ ব্যাংক, অগ্রণী ব্যাংকের রংপুর সার্কেলের উপমহাব্যবস্থাপক এবং ঠাকুরগাঁও আঞ্চলিক কার্যালয়ের সহকারী ব্যবস্থাপককে পৃথক অভিযোগ দিয়েছিলেন।
গ্রাহক আলতাফ উদ্দীন চৌধুরী বলেন, ‘কিছুদিন নিজের আমার ব্যবসাপ্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় প্রতিষ্ঠানের হিসাবের সঙ্গে ব্যাংকের স্থিতির গরমিল ধরা পড়ে। পরে আমার ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাবের গরমিল মিলে যাওয়ায় আমি অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছি।’