টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাইয়ের গল্প সাজিয়ে নারায়ণগঞ্জ শহরের রিভারভিউ কমপ্লেক্সের রাইসা ফ্যাশন অ্যান্ড গার্মেন্টস নামের একটি দোকানের পৌনে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ওই দোকানের দুই কর্মচারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শামীম মিয়া, সাইফুল ইসলাম ও মনির হোসেন।র্যাব-১১-এর সহাকারী পুলিশ সুপার মো. নাজির আহম্মেদ খান বলেন, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।