টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের ব্যবস্থাপক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংক গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. দলিল উদ্দিন খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের থিয়েটার রোডের ব্যাংকের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই ব্যাংকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সৈয়দ আ. মজিদ গোপালগঞ্জ থানায় দলিল উদ্দিন ও মো. আবদুস সালাম মোল্লাকে অভিযুক্ত করে একটি এজাহার দায়ের করেন।গ্রেপ্তার হওয়া দলিল উদ্দিন খান থানায় সাংবাদিকদের বলেন, ‘আমি পরিস্থিতির শিকার। সালাম মোল্লা আমার কাছে ফোনে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। তবে তিনি বিপদের গন্ধ পেয়ে আগেই সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে পালিয়েছেন।’