টাকা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জালিয়াতি করে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় মোস্তফা কামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মতিঝিল থেকে তাঁকে গ্রেপ্তার করেন ওই মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপসহকারী পরিচালক রাফী মো. নাজমুল সাদাত।
দুদকের সূত্র জানায়, ২০১২ সালের ৭ আগস্ট ১০ কোটি টাকার চেক জালিয়াতির ঘটনায় ১৬টি মামলা করে দুদক। এর মধ্যে তিনটি মামলার অন্যতম আসামি মোস্তফা কামাল। জমি বরাদ্দের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নামে-বেনামে ৪৭টি চেক ইস্যু করে মোট ৪২ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।