টাকা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় আলেকজান বালিকা উচ্চবিদ্যালয়ের জানালার সানশেডের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগে ভর্তি ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ টাকা উদ্ধার করে পুলিশ। তবে এ টাকা কে বা কারা ওখানে রেখে গিয়েছিল, এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন টাকা উদ্ধারের বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন।