টাকা ও ঢেউটিন বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩১টি পরিবারকে ঢেউটিন ও নগদ টাকা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গতকাল শনিবার উপজেলা পরিষদ চত্বরে ভোমরাদহ ইউনিয়নের সাতটি, কোষারানীগঞ্জের দুটি, পীরগঞ্জের একটি, হাজিপুরের চারটি, দৌলতপুরের সাতটি, জাবরহাটের পাঁচটি, সৈয়দপুর ইউনিয়নের একটি এবং পৌর এলাকার তিনটি পরিবারকে এ সহায়তা দেওয়া হয়। প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন এবং নগদ তিন হাজার টাকা করে দেওয়া হয়। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ ইয়াসীন আলী তাঁদের হাতে টাকা ও ঢেউটিন তুলে দেন। এ সময় পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউল ইসলাম, ইউএনও এ বি এম ইফতেখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।