টাকা খাওয়া শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাজিত শক্তি বারবার এ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, তা হতে দেওয়া যায় না। আইএসআইয়ের টাকা খাওয়া এই শক্তির বিরুদ্ধে ৭ মার্চের ভাষণের প্রেরণা নিয়ে রুখে দাঁড়াতে হবে।সংসদ অধিবেশনে গতকাল বুধবার ৭ মার্চের ওপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরু থেকেই প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণ শুনলে এখনো উদ্দীপ্ত হই। পঁচাত্তরের পর এ ভাষণ নিষিদ্ধ করা হয়। অথচ এ ভাষণের মাধ্যমেই মুক্তিকামী মানুষ একাত্তর সালে ঐক্যবদ্ধ হয়েছিল। একমাত্র বিরোধীরা মুক্তিকামীদের সঙ্গে আসেনি।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে যারা মার্চ মাসে আন্দোলনের ডাক দেয়, তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ৪ মার্চ খালিজ টাইমস-এর বরাত দিয়ে প্রথম আলোতে প্রকাশিত সংবাদ উদ্ধৃত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি ১৯৯১ সালের নির্বাচনে জেতার জন্য পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছ থেকে পাঁচ কোটি রুপি নিয়েছিল। নির্বাচনের পর আমি তখন সূক্ষ্ম কারচুপির অভিযোগ করেছিলাম। আমার এই বক্তব্য নিয়ে অনেকে সমালোচনাও করেন। প্রথম আলোর এই সংবাদের সত্যতা আছে। এই সত্য আদালতে প্রকাশ হয়েছে। কেউ পয়সা দিয়ে এটা লেখায়নি।’আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু বলেন, রাজাকার, আলবদর, আলশামসরা নতুনভাবে ঐক্যবদ্ধ হয়েছে। তাদের পরাজিত করা হবে শেখ হাসিনার নেতৃত্বে।রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের মার্চ মাসের কর্মসূচিকে তিনি ষড়যন্ত্র আখ্যা দেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, বঙ্গবন্ধু দুটি কাজ অসমাপ্ত রেখে গেছেন। এর একটি অর্থনৈতিক মুক্তি, আইনের শাসন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠা।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ বক্তব্য দেন।