টাকা গায়েবের ঘটনা তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ডাকঘরে এক নারীর আমানতের টাকা গায়েব হওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে ডাক বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৮ সেপ্টেম্বর প্রথম আলোয় ‘পারুলের আমানতের টাকা গেল কোথায়?’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদের ভিত্তিতে বগুড়ার ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) ঘটনাটি তদন্তের জন্য জয়পুরহাট জেলা ডাকঘরের পরিদর্শক শহিদুল আলমকে পত্র দেন। তিনি গত মঙ্গলবার পত্র হাতে পেয়ে ওই দিনই আক্কেলপুর উপজেলা ডাকঘরে আসেন।
যোগাযোগ করা হলে জয়পুরহাট জেলা ডাকঘরের পরিদর্শক শহিদুল আলম গতকাল বুধবার বলেন, ‘মঙ্গলবার পত্রটি হাতে পেয়ে আক্কেলপুর উপজেলা ডাকঘরে গিয়েছিলাম।’ পারুল আক্তার কর্মস্থল নাটোরে থাকায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করা যায়নি। পারুল আক্তারকে উপজেলা ডাকঘরে হাজিরের ব্যবস্থা করতে বলা হয়েছে।