টাকা চাইতে গিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল মঙ্গলবার পাওনা টাকা চাইতে গিয়ে হোসেন আহমদ (৩৫) নামের এক রেস্তোরাঁ মালিক দেনাদারের হাতে খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা বাজারে হোসেন আহমদের রেস্তোরাঁয় মুসলিম মিয়া নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বাকিতে খেয়ে আসছিলেন। গতকাল সকাল নয়টার দিকে মুসলিম মিয়া প্রতিদিনের মতো রেস্তোরাঁয় বাকিতে খেতে এলে হোসেন আহমদ তাঁকে বকেয়া টাকা পরিশোধ করতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মুসলিম মিয়া ক্ষিপ্ত হয়ে রড দিয়ে হোসেনের মাথায় আঘাত করেন। পরে ছুরি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই হোসেন মারা যান।