প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের সুবিদবাজারে চুল কাটানোর পর টাকা চাওয়ায় সেলুন ভাঙচুর করেছেন ছাত্রলীগের কর্মী পরিচয়ধারী কয়েকজন তরুণ। গত শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাৎক্ষণিক সুবিদবাজার মোড়ে অবস্থান নিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ জানান, সজল নামের এক তরুণ চুল কাটাচ্ছিলেন সুবিদবাজারের বিচিত্রা সেলুনে। চুল কাটা শেষে টাকা পরে দেবেন বলে চলে যাচ্ছিলেন। এ সময় তাঁকে টাকা না দিয়ে চলে যেতে দেওয়া হবে না বলে জানালে তিনি কয়েকজন সঙ্গী ডেকে এনে সেলুনের গ্লাস ভাঙচুর করে চলে যান। নিজস্ব প্রতিবেদক, সিলেট