টাকা ছাড়াই পরীক্ষা দিল ৮২৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে দাবি করা অতিরিক্ত টাকা ছাড়াই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে। গত সোমবার আলমডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয় ও পাইলট উচ্চবিদ্যালয়কেন্দ্রে ৮২৫ জন পরীক্ষার্থী নির্ধারিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করে।আলমডাঙ্গার ওই দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের কাছে ব্যবহারিক পরীক্ষার প্রতিটি বিষয়ের বিপরীতে ২০ টাকা হারে দাবি করলে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপারে রোববার প্রথম আলোয় ‘এসএসসি পরীক্ষা, আলমডাঙ্গায় ব্যবহারিকের নামে চলছে টাকা আদায়’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল জানান, ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়ের অভিযোগ জানার পর দুই কেন্দ্রের সচিবদের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন এবং সোমবার কোনো পরীক্ষার্থীর কাছ থেকে টাকা আদায় করা হয়নি বলে জানিয়েছেন।