প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় একজনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। রংপুর শহরের কাচারী বাজার এলাকার শাখায় গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম ইউনুস আলী (৩০)। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার সূত্রাপুর এলাকায় থাকেন।