টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের বাহুবল উপজেলার গাংদার বাজার এলাকায় গতকাল সোমবার এক কাপড় ব্যবসায়ীর হাত-পা বেঁধে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। সূত্র জানায়, উপজেলার উত্তর গাংদার গ্রামের বানু সূত্রধর (২২) গতকাল দুপুরে স্থানীয় পুটিজুরীতে একটি বেসরকারি সংস্থার শাখা থেকে ৭০ হাজার টাকা ঋণ উত্তোলন করেন। ওই টাকা নিয়ে তিনি গাংদার বাজারের কাছে পৌঁছালে একটি মাইক্রোবাস তাঁর পথ রোধ করে।