প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলায় গত বৃহস্পতিবার কারখানার এক কর্মকর্তাকে গুলি করেছে ছিনতাইকারীরা। পরে তারা ১৫ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। কারখানার কর্মকর্তারা জানান, উপজেলার কোনাবাড়ী এলাকার ঐশী উল ওয়্যার সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান জরুন এলাকার তাঁদের আত্মীয়ের বেস্টন পোশাক কারখানা থেকে ওই টাকা নেন। ওই দিন রাতে কারখানার অপর কর্মকর্তা মঞ্জুরুল ইসলামকে সঙ্গে নিয়ে রিকশা দিয়ে তিনি কোনাবাড়ী যাচ্ছিলেন। যমুনা কারখানার পাশে তিন-চারজন ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে গুলি করে ওই টাকা লুট করে।