টাকা না দেওয়ায় বসতঘরে ছেলের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বাবার কাছে টাকা চেয়ে না পাওয়ায় এক ছেলে তাঁদের বসতঘরে আগুন ধরিয়ে দেন। গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পাবই এলাকায় এই ঘটনা ঘটে। আগুন দেওয়ার অভিযোগে ছেলে মো. জালাল মিয়াকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বলেন, পাবই এলাকার আতর আলীর কাছে তাঁর ছেলে জালাল ১০ হাজার টাকা চান। আতর আলী টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হন জালাল। পরে তিনি কেরোসিন ঢেলে ঘরে আগুন জ্বালিয়ে দেন। এতে ঘরের আসবাব পুড়লেও কেউ হতাহত হয়নি। পরে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।