টাকা না পেয়ে নির্যাতন, স্ত্রীর আত্মহত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশে যাওয়ার টাকার দাবিতে স্বামী প্রায়ই নির্যাতন করতেন। সেই নির্যাতন সইতে না পেরে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মুন্সিগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ গৃহবধূর বাবার বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে।
ওই গৃহবধূর নাম রাজিয়া সুলতানা (২৪)। তিনি দেওভোগ এলাকার আবুল হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন আত্মগোপন করেছেন।
রাজিয়ার পরিবারের লোকজন জানান, কয়েক মাস ধরে জুয়েল বিদেশে যাবেন বলে স্ত্রীকে বাবার বাড়ি থেকে ২১ লাখ টাকা আনতে বলেন। এ নিয়ে কয়েকবার জুয়েল রাজিয়াকে মারধর করেন। দুই দিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে রাজিয়া বাবার বাড়ি চলে আসেন। বুধবার রাতের কোনো এক সময় রাজিয়া ঘরের ফ্যানের সঙ্গে ওড়না ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। জুয়েল ও তাঁর পরিবারের লোকজন আত্মগোপন করেছেন।