টাকা না পেয়ে বন বিভাগের মামলা!
দিনাজপুর বন বিভাগের চরকাই রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের দায়ের করা মামলার শিকার গ্রামবাসী গ্রেপ্তার হওয়ার আতঙ্কে ভুগছেন। মামলাটি মিথ্যা দাবি করে গ্রামবাসীর পক্ষ থেকে বলা হয়, চাহিদামতো টাকা দিতে না পারায় তাঁরা হয়রানির শিকার হচ্ছেন।এলাকার বামনগড় পুলবান্ধা গ্রামের জহুরুল ইসলাম (৪২) জানান, এলাকায় বন বিভাগের অনেক ফাঁকা জমি আছে। কোনো একসময় এসব জমিতে হয়তো বন বা গাছ ছিল। কিন্তু ৪০-৫০ বছর ধরে এসব জমি এলাকার ভূমিহীন কৃষকেরা চাষ করছেন। তবে এর বিনিময়ে বিট কর্মকর্তা ও কর্মচারীদের টাকা দিতে হয়। ২০ নভেম্বর বন বিভাগের কর্মকর্তারা এলাকার যে আটজন কৃষকের বিরুদ্ধে মামলা করেছেন, তাঁরা আসলে টাকা দিতে রাজি হননি।মামলার বাদী চরকাই রেঞ্জের হরিপুর বিট কর্মকর্তা মো. মালেক মণ্ডল জানান, এলাকার বামনগড় মৌজার ১, ২ ও ৪ নম্বর দাগে বন বিভাগের প্রায় ১৪ একর জমি আছে। ২০০৫ সালে এসব জমিতে গাছ লাগানো হয়। ২০ নভেম্বর বাগানের ৭৭টি আকাশমণিগাছ কেটে নিয়ে যান। সেই সঙ্গে তাঁরা বন বিভাগের বেশ কিছু জমি দখলেরও চেষ্টা করেন। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্যদিকে মামলার আসামি কেতাব আলী ও কোরান আলীসহ এলাকার কৃষকদের অনেকে দাবি করেন, কৃষকেরা বন বিভাগের কোনো গাছ কাটেননি। ৪০ বছর ধরে সংশ্লিষ্ট কৃষক ও তাঁদের বাপ-দাদারা এসব জমি চাষ করে আসছেন। কিন্তু এ বছর বন বিভাগের কর্মকর্তারা উচ্চ হারে উ ৎকোচের টাকা দাবি করায় কৃষকেরা ওই টাকা দিতে রাজি হননি। আর এ কারণেই কৃষকদের বিরুদ্ধে মামলা হয়েছে।জমিসংলগ্ন জয়পুুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এবং ইউপি সদস্য মো. নুরুল ইসলাম জানান, বন বিভাগের দায়ের করা মামলা সাজানো। ওই সব জমিতে কোনো দিন বাগান বা গাছ ছিল না। এদিকে বন বিভাগের দায়ের করা মামলার সাক্ষী পুলবান্ধা গ্রামের রমজান আলীও (২৫) ামলাটি মিথ্যা বলে উল্লেখ করে বলেন, বনের মালি আমিনুল তাঁকে বিট অফিসে ডেকে নিয়ে যান।