টাকা নিয়ে অ্যানথ্রাক্সের টিকা দেওয়ায় একজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়ায় অ্যানথ্রাক্সের টিকা দেওয়ার নামে গরুর মালিকদের কাছ থেকে টাকা আদায়ের ঘটনায় এক কৃত্রিম প্রজননকর্মীকে কারণ দর্শানোর জন্য নোটিশ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গতকাল সোমবার ওই কর্মীর কাছে নোটিশ পাঠান।উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে উপজেলার আড্ডা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গবাদিপশুকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়। ওই ইউনিয়নের দায়িত্ব পাওয়া কৃত্রিম প্রজননকর্মী আবদুল মান্নান ৫০ পয়সার টিকা দিয়ে গরুর মালিকদের কাছ থেকে ৩০ থেকে ৫০ টাকা আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল আলম বলেন, ‘মান্নানকে অ্যানথ্রাক্সের টিকা দেওয়া হয়নি। তবু সে কোথা থেকে টিকা আনল এবং টাকার বিনিময়ে কেন সে টিকা দিচ্ছে, তা জানার জন্য তাঁকে শোকজ করেছি।’