টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান আমানতকারীদের বিপুল পরিমাণ টাকা নিয়ে উধাও হয়ে গেছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে দুটি এবং জেলা সমবায় কার্যালয়ের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে।
জানা গেছে, ২০০৮ সাল থেকে শহরের উকিলপাড়া মহল্লায় একটি ভবন ভাড়া নিয়ে সদস্য ও আমানত সংগ্রহ কার্যক্রম শুরু করে পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ। প্রথম দিকে তারা বেশি মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করে। জেলার ১১টি উপজেলাতেই তাদের শাখা কার্যালয় রয়েছে।
এ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সঙ্গে জেলার প্রায় চার হাজার নারী-পুরুষ সম্পৃক্ত হয়েছেন। প্রতিষ্ঠানটিতে তাঁদের ১২ থেকে ১৫ কোটি টাকার আমানত রয়েছে। তাঁরা জানান, ১৬ মার্চ থেকে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। এরপর মাঠকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন, প্রতিষ্ঠানটির সভাপতি আহম্মদ আলী, পরিচালনা পরিষদের সদস্য এমদাদ, তোফায়েল, আতাউর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আমানতের অর্থ আত্মসাৎ করে পালিয়ে গেছেন। জেলা সমবায় কর্মকর্তা মো. মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় তিনি নওগাঁ সদর থানায় জিডি করেছেন।