টাকা নিয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ চিকিৎসকের একসঙ্গে ছুটিতে যাওয়ার বিষয়ে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে ফার্মাসিস্ট মো. রেজাউল হকের টাকা নিয়ে রোগীদের চিকিৎসা দেওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ১৮ জানুয়ারি প্রথম আলোয় ‘ছয় চিকিৎসকের পাঁচজনই ছুটিতে, টাকা নিয়ে চিকিৎসা দেন ফার্মাসিস্ট!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সিভিল সার্জন আবদুর রশিদ মোল্লা গত সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ওই নির্দেশ দেন। সিভিল সার্জনের আদেশের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হোসেন চৌধুরী ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। গত মঙ্গলবার শিশুবিশেষজ্ঞ মনিরুজ্জামানকে আহ্বায়ক করে ওই কমিটি গঠন করা হয়। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।