টাকা নিয়ে ‘পীর’ উধাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসীর স্ত্রী ব্যাংক থেকে ৩০ হাজার টাকা তুলে হাতব্যাগে ভরে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে অজ্ঞাত এক ব্যক্তি নিজেকে ‘পীর’ পরিচয় দিয়ে তাঁর সঙ্গে আলাপ জুড়ে দেন।একপর্যায়ে পীর তাঁকে বলেন, ‘মা, তোর কাছে টাকা আছে জানি। এ-ও জানি, তোর আরও টাকার দরকার। টাকাটা বের করে দে, ফুঁ দিয়ে দ্বিগুণ করে দেব!’ সহজে বিশ্বাস করে প্রবাসীর স্ত্রী কথিত পীরের হাতে ৩০ হাজার টাকা তুলে দেন। এবার পীর বললেন, ‘কিছু সময় চোখ বুজে রাখ।’ এরপর চোখ খুলে ওই নারী দেখেন, টাকা নিয়ে পীর উধাও।প্রতারণার এই ঘটনা গতকাল সোমবার সকালে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজার এলাকায় ঘটেছে। পীরের সহযোগী সন্দেহে সাবুল আহমদ (২২) নামের এক ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।