টাকা পেলেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা, মৃত, অসুস্থ ও কন্যাদায়গ্রস্ত ৫১০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীকে ‘বিশেষ বিবেচনায়’ কল্যাণ সুবিধার টাকা দিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট। গতকাল শনিবার জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানে শিক্ষকদের হাতে মোট ১১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে সভাপতিত্ব করেন শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম। নিজস্ব প্রতিবেদক|