প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বহু পর্যায়ের বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান ইউনিপেটুইউর বিনিয়োগকারীরা তাঁদের পাওনা টাকা ফেরত দেওয়ার দাবি তুলে অনশন কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইউনিপেটুইউ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।অনশন চলাকালে পরিষদের সভাপতি অজিত দাশগুপ্তের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক সলিল চৌধুরী, প্রথম সহসভাপতি ওসমান ফারুক, কক্সবাজার শাখার নেতা পিপি সাইদুর রহমান প্রমুখ।