প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় কাজ না করে কর্মসংস্থান প্রকল্পের টাকা উত্তোলনকারী সেই জনপ্রতিনিধিদের স্বজনেরা টাকা ফেরত দিয়েছেন। গত বৃহস্পতিবার ও রোববার তাঁরা প্রত্যেকে ২৯ দিনের মজুরি পাঁচ হাজার ৮০০ টাকা করে সরকারের কোষাগারে ফেরত দেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেফাউল আযম বলেন, ৮ জুন প্রথম আলোয় ‘জনপ্রতিনিধিদের স্বামী-স্ত্রীর নাম শ্রমিকের তালিকায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। তিনি তারাগঞ্জের ইউএনও গোলাম মওলাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ইউএনও ওই দিনই ঘটনা তদন্তের জন্য কমিটি গঠন করেন৷ কমিটি ঘটনা তদন্ত করে সত্যতা পায়৷ এ পরিপ্রেক্ষিতে ইউএনও জনপ্রতিনিধিদের স্বজনদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন।