টাকা ফেরত দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন আইসিএল গ্রাহক কমিটির আহ্বায়ক এরশাদুল ইসলাম, সদস্যসচিব দিলীপ মজুমদার, আমানতকারী জাহানারা হক, নূরজাহান বেগম, কৃষ্ণা পোদ্দার, মল্লিকা চৌধুরী, মোস্তাফিজুর রহমানসহ কয়েক শ আমানতকারী।

এ সময় লিখিত বক্তব্যে এরশাদুল ইসলাম বলেন, আইসিএল বহুমুখী সমবায় লিমিটেডের নামে শফিক কুমিল্লার গ্রাহকদের কয়েক শ কোটি টাকা আত্মসাৎ করেছেন। একটি রাজনৈতিক দলের ছত্রচ্ছায়ায় থেকে তিনি গ্রাহকদের জমা করা টাকা ফেরত দিচ্ছেন না। অবিলম্বে তাঁকে টাকা ফেরত দিতে হবে।

এ ব্যাপারে এ এইচ এম শফিকুর রহমানের দুটি মুঠোফোনে গতকাল বিকেলে দুই দফা ফোন করেও সেগুলো বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ২০০১ সালের ১৩ মার্চ শফিকুর রহমান আইসিএল বহুমুখী সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। ২০১৩ সালের ২০ মার্চ ২৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আইসিএলের বিরুদ্ধে দুদক ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। জেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় হাজার আমানতকারীর ১৭২ কোটি টাকা না দিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম গুটিয়ে ফেলা হয়। শফিকুর রহমানের ঘনিষ্ঠ ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সারওয়ার-ই-আলম বলেন, আমানতকারীদের টাকা পর্যায়ক্রমে ফিরিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে কিছু গ্রাহকের আমানত ফিরিয়ে দেওয়া হয়েছে।