প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের দুবাই-প্রবাসী শাহিদা বেগম তাঁর ৮০ হাজার টাকা ফেরত পেয়েছেন। তাঁর সই জাল করে জনতা ব্যাংকের টরকী শাখা থেকে ওই পরিমাণ টাকা তুলে নেওয়া হয়। এ সংক্রান্ত প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার প্রথম আলোতে প্রকাশের পর ব্যাংক ব্যবস্থাপক ওই টাকা ফিরিয়ে দিয়েছেন।শাহিদা বেগম টাকা বুঝে পাওয়ার কথা স্বীকার করে জানান, টাকা পাওয়ার পর ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আফজাল হোসেন, বন্দরের ব্যবসায়ী রুহুল আমিন ও তাঁর ননদ-জামাই হেমায়েত হোসেনের বিরুদ্ধে থানায় দেওয়া অভিযোগ প্রত্যাহার করে নেন।