টাকা ফেরতের নির্দেশনা চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত দিনের মধ্যে সোনালী ব্যাংকের দুই হাজার ৬০০ কোটি টাকা ঋণ ফেরত দিতে হল-মার্কের চেয়ারম্যানের প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। গতকাল রোববার আইনজীবী ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দায়ের করেন। আজ এই আবেদনের ওপর শুনানি হতে পারে। ৭ ফেব্রুয়ারি হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে ১১টি মামলায় জামিন দেন নিম্ন আদালত। ফৌজদারি কার্যবিধিতে করা ইউনূস আলী আকন্দের আবেদনে ১১টি মামলায় জেসমিন ইসলামের জামিন স্থগিত করতে বলা হয়েছে। একই সঙ্গে জেসমিন ইসলামসহ বিবাদীদের আদালতে হাজির হতে নির্দেশনা দেওয়ার আরজিও রয়েছে। আইনজীবী ইউনূস আলী আকন্দ প্রথম আলোকে বলেন, ‘হল-মার্কের টাকা উদ্ধারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। জেসমিন ইসলাম কীভাবে ও কত দিনের মধ্যে ওই ঋণ পরিশোধ করবেন, জামিন আদেশে তা উল্লেখ না থাকায় আবেদনটি করা হয়েছে। আজ সোমবার আবেদনটি শুনানির জন্য আদালতে দাখিল করা হবে।’