টাকা বহনে পুলিশের সহায়তা নেওয়া যাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাকা বহনের সময় পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বুধবার ডিএমপি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে।
ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজানে ও ঈদুল ফিতর উপলক্ষে বেচা-কেনা, ব্যবসা-বাণিজ্য, লেনদেন ও স্থানান্তর বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি, ব্যাংক বা প্রতিষ্ঠান অর্থ স্থানান্তরের সময় পুলিশের সহায়তা চাইলে তা দেওয়া হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা বা পুলিশ নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুম) যোগাযোগ করতে বলা হচ্ছে।
নিয়ন্ত্রণকক্ষের নম্বর: ফোন ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ৯৯৯-২২২২ ও ২২২৩ (ডিএমপি)।