টাকা বহনে পুলিশের সহায়তা নিতে অনুরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমজান মাস ও আসন্ন ঈদে বেশি পরিমাণে টাকাপয়সা বহনের সময় পুলিশের সহায়তা নিতে অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।গতকাল মঙ্গলবার ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। পুলিশের সহায়তার জন্য আগ্রহীদের সংশ্লিষ্ট থানা বা পুলিশ নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোলরুমে) যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর হলো: ৯৬৬৫৪০৭, ৮৬১৬৫৫৩, ৮৬১৪৩০০, ০১৭১৩৩৯৮৩১১, ০১১৯১০০১১২২, ৯৯৯ (ডিএমপি)। বিজ্ঞপ্তি।