টাকা লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ১৫ হাজার টাকা লুট করে নিয়ে গেছে প্রতারক চক্র। সোমবার রাতে এ ঘটনা ঘটে। ব্যবসায়ী আনোয়ার হোসেন আনু সাংবাদিকদের জানান, বাড়িতে পুলিশের সোর্স আপন (৩০) ও তাঁর সঙ্গে পুলিশের পোশাক পরা তিনজন ঘরে প্রবেশ করে। তারা তাঁকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। গ্রেপ্তারের ভয়ে ব্যবসায়ী আনু তাদের ১৫ হাজার টাকা দিয়ে রক্ষা পান। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।