টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না দগ্ধ সাদিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদিয়া
সাদিয়া

বন্ধুরা যখন দল বেঁধে স্কুলে যাচ্ছে, শিশু সাদিয়া তখন দগ্ধ শরীর নিয়ে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া নবীননগরের ময়না বেগমের নাতনি সাদিয়া (১০)। জন্মের পরপরই মাকে হারায় সে। দাদির কাছেই বেড়ে উঠেছে সাদিয়া। তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া চলতি বছরের মাঝামাঝি সময়ে অসাবধানতাবশত চুলার আগুনে দগ্ধ হয়। পুড়ে যায় তার শরীরের এক-তৃতীয়াংশ।
ধীরে ধীরে সাদিয়ার শরীরের ক্ষত শুকাতে শুরু করেছে। সাদিয়ার স্বপ্ন, একদিন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। কিন্তু সে স্বপ্ন অনিশ্চয়তায় ঢাকা পড়েছে। দাদি ময়না বেগম বলেন, চিকিৎসকেরা বলেছেন, সাদিয়ার সুস্থ ও স্বাভাবিক হতে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য প্রায় দুই লাখ টাকার দরকার, যা তার পক্ষে সংগ্রহ করা অসম্ভব। নাতনিকে বাঁচাতে বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তিনি।