টাকার অভাবে বাণী আক্তারকে কেমো দেওয়া যাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারে আক্রান্ত বাণী আক্তার (৩২) মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। হতদরিদ্র এই গৃহবধূকে এরই মধ্যে তিনটি কেমোথেরাপি দেওয়া হয়েছে। কিন্তু টাকার অভাবে বাকি কেমো দেওয়া যাচ্ছে না। চিকিৎসকেরা বলেছেন, অন্তত আরও পাঁচটি কেমো দিতে হবে। এর জন্য খরচ হবে দুই লাখ টাকা। কিন্তু বাণী আক্তারের স্বামী মাদ্রাসাশিক্ষক এফ এম ইবরাহীমের পক্ষে এই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় স্ত্রীর চিকিৎসার জন্য তিনি হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: এফ এম ইবরাহীম, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৩৬৬৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, উত্তরা শাখা, ঢাকা। যোগাযোগ: ০১৭৪৪৩৯৮৫৭০। নিজস্ব প্রতিবেদক।