টাকার খেলা চলছে: ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল ক্বাফী
আবদুল্লাহ আল ক্বাফী

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী অভিযোগ করেছেন, সিটি নির্বাচনে অবাধে টাকার খেলা ও পেশিশক্তির ব্যবহার চলছে। সহিংসতা, হুমকি-ধমকি চলছেই। সরকার দল-সমর্থিত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়ার অভিযোগও পেয়েছেন ক্বাফী।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সমর্থিত প্রার্থী ক্বাফী গতকাল রোববার তেজগাঁও, মহাখালী, বাড্ডা, বনানী, গুলশান, উত্তরায় গণসংযোগ করার সময় এসব অভিযোগ করেন।
ঢাকাবাসীর উদ্দেশে ক্বাফী বলেন, আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত সিটি মেয়রদের বহু দুষ্কর্ম দেখেছেন। নির্বাচিত হলে তাঁরা জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায়।