টাকার বদলে ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ১০ জন জেলের প্রত্যেককে নয়টি করে মাঝারি আকারের ইলিশ দেওয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলেদের এক সমাবেশে এসব ইলিশ বিতরণ করেন চাঁদপুর মৎস্য অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আমিনুল হক। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, ইউএনও ফারহানা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। টাকা বরাদ্দ না থাকায় জেলেদের এই ইলিশ দেওয়া হয়।