টাকার লোভে মানুষ আজ সবকিছু ভুলে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, সৎ মানুষদের নিয়েই সৎসঙ্গ আন্দোলন করতে হবে। মানুষ বড় সম্পদ। টাকার লোভে মানুষ আজ সবকিছু ভুলে যাচ্ছে।
গতকাল শুক্রবার সকালে ‘শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও সৎসঙ্গ আন্দোলন’ শীর্ষক এক সেমিনারে শীর্ষেন্দু এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী।
সেমিনারের প্রধান আলোচক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, ‘ঠাকুর আমাদের ইষ্টবৃতি করতে বলেছেন। ইষ্টবৃতির মাধ্যমে তিনি একটি বিষবৃক্ষের বীজ বপন করে দিয়েছেন। কে নেবে এই টাকা? এখন টাকার কাছে ঠাকুর আস্তে আস্তে গুরুত্ব হারাতে বসেছেন।’
অধ্যাপক সুধীর বিকাশ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় অংশ নেন অধ্যক্ষ চিত্তপ্রসাদ তালুকদার, ড. রবীন্দ্র সরকার, অধ্যাপক যুগল কিশোর ঘোষ, সাবেক কর কমিশনার আনন্দ মোহন দাশ, অধ্যাপক রূপেশ চৌধুরী, ড. তাপসী ঘোষ রায়, ড. সুপ্তিকণা মজুমদার, অধ্যাপক অজিত দাশ প্রমুখ।