টাকার লোভে খাগড়াছড়ির দীঘিনালার ভৈরফা অটলটিলা এলাকায় গত মঙ্গলবার মোটরসাইকেলচালক শাহ আলমকে (২৮) হত্যা করেছেন দুই তরুণ। জনতার হাতে আটক রিমন মিয়া (১৮) ও নূর নবী (১৯) পুলিশ ও সাংবাদিকদের কাছে ঘটনা স্বীকার করেছেন।
এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই রহমত আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অপর দিকে ঘটনাটিকে সাম্প্রদািয়কতায় রূপ দেওয়ার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহািড় ছাত্র পরিষদ।
আটক হওয়া তরুণ রিমন মিয়া জানান, তাঁর বাড়ি দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী গ্রামে। চট্টগ্রামে একটি দোকানে চাকরি করার সুবাদে পরিচয় ও সখ্য হয় নোয়াখালীর চরজব্বর থানার তোরাবালি গ্রামের মো. নূর নবীর সঙ্গে। পরে তাঁরা চট্টগ্রাম থেকে দীঘিনালা এসে দুজনে মোটরসাইকেল ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা মোতাবেক মঙ্গলবার বিকেলে দীঘিনালা বাস টার্মিনালে এসে ২০০ টাকায় খাগড়াছড়ির যাওয়ার জন্য শাহ আলমের মোটরসাইকেল ভাড়া করেন। পরে খাগড়াছড়ি গিয়ে ভাড়া দিতে না পেরে তাঁরা আবারও ২০০ টাকা ভাড়ায় দীঘিনালা রওনা দেন। পথিমধ্যে অন্ধকার হয়ে যাওয়ায় অটলটিলা এলাকায় রিমন মিয়া নিজে চালকের গলায় ছুরি চালান। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটলে অন্য যানবাহনের আলো দেখে তাঁরা এটি না নিয়ে পালিয়ে যান। পরে নয় মাইল এলাকায় জনতার হাতে ধরা পড়েন।
রিমন মিয়া ও নূর নবী দুজনেই বলেন, তাঁরা টাকার লোভে শাহ আলমকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করেন। মোটরসাইকেলটি ছিনতাই করে সেটি বিক্রির টাকা দিয়ে দুজনে ব্যবসা করার চিন্তা করছিলেন।
দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন বলেন, আটক হওয়া দুই যুবক হত্যার ঘটনা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির বড় ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আটক দুই যুবককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
অপর দিকে শাহ আলম হত্যাকাণ্ডের পরপর একটি পক্ষ পাহািড়-বাঙািল সাম্প্রদািয়ক উসকািন দিয়ে মিছিল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে পাহািড় ছাত্র পরিষদ (পিসিপি)। বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লারমা স্কয়ারে প্রতিবাদ সভা করে। পিসিপির কলেজ শাখার সভাপতি আলো প্রিয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জনসংহতি সমিতির (জেএসএস) জেলা শাখার সভাপতি প্রীতিময় চাকমা, উপজেলা শাখার মহিলাবিষয়ক সম্পাদক মল্লিকা চাকমা, যুব সমিতির সভাপতি সমীর চাকমা ও পিসিপির কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জ্ঞান চাকমা প্রমুখ।