টাগবোট বানাচ্ছে ওয়েস্টার্ন মেরিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগর থেকে বন্দর জেটিতে সমুদ্রগামী জাহাজ আনা-নেওয়ার জন্য একটি টাগবোট নির্মাণ করছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। চট্টগ্রাম বন্দরের জন্য এই টাগবোট নির্মাণ করা হচ্ছে। এতে বন্দরের ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে পাটাতনে হাতুড়ি পিটিয়ে এই টাগবোটের নির্মাণকাজ উদ্বোধন করা হয়। ১৮ মাসের মধ্যে টাগবোট নির্মাণ করে বন্দরের কাছে হস্তান্তর করবে ওয়েস্টার্ন মেরিন। এই নৌযানটির নির্মাণ কার্যক্রম তত্ত্বাবধান করবে ‘ক্লাস এন কে’ নামের একটি সংস্থা।
অনুষ্ঠানে বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম, প্রধান নিরীক্ষা কর্মকর্তা মো. রফিকুল আলমসহ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম