টাঙ্গাইল জেলা পরিষদের নির্মাণকাজের দরপত্রের সব কার্যক্রম স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলা পরিষদের প্রায় ৬৫ লাখ টাকার নির্মাণকাজের দরপত্র বিক্রি, দাখিল, খোলাসহ সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল ইসলাম সহকারী প্রকৌশলী এ কে এম আজহারুল ইসলামকে দরপত্রের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন। একই দিন জেলা পরিষদের দরপত্রবিষয়ক অনিয়ম নিয়ে প্রথম আলোসহ বিভিন্ন সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়।সহকারী প্রকৌশলী এ কে এম আজহারুল ইসলাম জানান, সংশোধিত দরপত্র বিজ্ঞপ্তি তৈরি করে তা নোটিশ বোর্ডে টাঙানো হয়েছে। ওই বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১২ মে জেলা প্রশাসকের কার্যালয়, এলজিইডি অফিস, গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও জনপথ বিভাগের অফিসে দরপত্র ক্রয় ও দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।