টাঙ্গাইল জেলা বিএমএ নির্বাচনের ওপর আদালতের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। টাঙ্গাইল সদর উপজেলা জ্যেষ্ঠ সহকারী জজ শাহাদত হোসেন গতকাল সোমবার এই নিষেধাজ্ঞা জারি করেন। আগামী ২৯ নভেম্বর টাঙ্গাইল জেলা মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনে সভাপতি প্রার্থী ও জেলা বিএমএর বর্তমান সভাপতি কামরুল ইসলাম খান ইউসুফজাই, সাধারণ সম্পাদক প্রার্থী মোখলেসুর রহমান এবং ফরহাদ আলী গত ১২ নভেম্বর আদালতে মামলা দায়ের করেছিলেন।