টাঙ্গাইল পৌরসভার ১২৫ বছর পূর্তি উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল পৌরসভার ১২৫ বছর পূর্তি গতকাল রোববার উদ্যাপন করা হয়েছে। সকালে পৌরসভা কার্যালয়ের সামনে উৎসবের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহীদ সঞ্চৃতি পৌর উদ্যান থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র সহিদুর রহমান খান, প্যানেল মেয়র মানবেন্দ্র পাল মিল্টন প্রমুখ। পরে পৌর উদ্যানে বাউল গান পরিবেশন করা হয়।