টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার পাচ্ছেন কবি যুগলপদ সাহা ও আবু মাসুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার পাচ্ছেন কবি যুগলপদ সাহা ও কবি আবু মাসুম। কবিতায় সামগ্রিক অবদান রাখার জন্য এ পুরস্কার দেওয়া হচ্ছে।সম্মাননাপত্রসহ প্রতিটি পুরস্কারের অর্থমূল্য হচ্ছে ১০ হাজার টাকা। আজ মঙ্গলবার টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার প্রাঙ্গণে সাহিত্য সংসদের ১৫৫তম অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে।২০০৪ সাল থেকে প্রতিবছর টাঙ্গাইল সাহিত্য সংসদের পক্ষ থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। এর আগে সাহিত্য সংসদ পুরস্কার পেয়েছেন যথাক্রমে কবি বুলবুল খান মাহবুব, কবি রফিক আজাদ, মাহবুব সাদিক, আবু কায়সার (মরণোত্তর), অরুণাভ সরকার, সাযযাদ কাদির, মাহবুব হাসান ও কবি জাহাঙ্গীর ফিরোজ।